• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৯:০৪ অপরাহ্ণ
বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম নাসির উদ্দিন চৌকিদার।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর মা পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী নিজেও থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৫) কাচ্চিরে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসা. চাঁদনি আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের বাড়িতে বসবাস করতেন। গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে এরইমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।