• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বরগুনায় অজ্ঞাত যুবকে লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৪:৫৬ অপরাহ্ণ
বরগুনায় অজ্ঞাত যুবকে লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালীয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে মৃত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

এরআগে নিমতলী গ্রামের বয়াতী বাড়ীর বাগানে মরদেহ পরে আছে বলে বরগুনা থানায় এবং বাবুগঞ্জ ফাড়িকে জানায় এলাকাবাসী।বাবুগঞ্জ পুলিশ ফাড়ির (এসআই) বেলাল জানান, এলাকাবাসী ফোন করে জানানোর পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।