• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধার অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯, ২০:৪৯ অপরাহ্ণ
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশে বাধার অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে প্রবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ অভিযোগ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে বঙ্গবন্ধু হত্যার একমাত্র প্রতিবাদকারী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিরোধ করেন এবং প্রায় আধা ঘণ্টা দাঁড় করিয়ে রেখে বলেন, ‘মেইল আর নট অ্যালড, অনলি ফ্যামিলি মেম্বারস আর অ্যালড (পুরুষদের ঢোকার অনুমতি নেই, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাই ঢুকতে পারবে)। এরপর বঙ্গবীর সেখান থেকে ফিরে আসেন।‘