• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বরিশালে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ১৬:২২ অপরাহ্ণ
পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বরিশালে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা

মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) আবহওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহওয়া অধিদফতর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে সতর্কবার্তায় বলা হয়েছে।

অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।