বিডি ক্রাইম ডেস্ক ॥ দুইদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে দু’টি ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ জেলের। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
তবে তাদের অভিযোগ, নিখোঁজদের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ অবস্থায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার পূর্বপাশে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৯ জন জেলেসহ ডুবে যায় দু’টি মাছ ধরার ট্রলার। তাদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি ট্রলার। বাকি ৬ জনের এখনো সন্ধান মেলেনি।