• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে মাঠে ডিআইজি শফিকুল ইসলাম

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ২২:৩৭ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে মাঠে ডিআইজি শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল বিভাগজুড়ে প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিভাগসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা-উপজেলা পর্যায়ে চলছে সচেতনতামূলক কর্মসূচি।

ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচার-প্রচারণার পাশাপাশি গোটা বিভাগজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

এরই ধারাবাহিকতা বরিশাল নগরীর পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছনতা অভিযান পরিচালনা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম(বিপিএম বার পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সুপার সাইফুল ইসলাম(পিপিএম বার)।