বিডি ক্রাইম ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষেে বরিশালে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, সংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতন করা হয়।