• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃন্যতম হত্যাকান্ড সংঘঠিত হয়-এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৬:১৯ অপরাহ্ণ
জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃন্যতম হত্যাকান্ড সংঘঠিত হয়-এমপি শাওন
আরশাদ মামুন লালমোহন : ১৫ই আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃন্যতম হত্যাকান্ড সংঘঠিত হয়।
আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে যারা মিথ্যা জন্মদিন উদযাপন করে, বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব বাতিল করা এখন সময়ের দাবি।
১৫ আগষ্ট লালমোহন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সূযর্ােদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,ওসি মাকসুদুর রহমান মুরাদ, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ,পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমুখ।।