• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বরিশালের সন্তান জয়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ২১:৫১ অপরাহ্ণ
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বরিশালের সন্তান জয়

বিডি ক্রাইম ডেস্ক ॥ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন শোভন-রাব্বানী। আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভার পর এমন তথ্য জানা যায়।

সূত্র জানায়, বর্তমান সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় দুই নেতাকে শীর্ষ দুই দায়িত্ব দেয়া হবে।

সেক্ষেত্রে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি বরিশালের সন্তান আল নাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেতে পারেন।

তবে এখন পর্যন্ত দলের নীতিনির্ধারক ফোরামের পক্ষ থেকে চূড়ান্ত কোন ঘোষণা দেয়া হয়নি।

জয় ছাত্রলীগের পূর্বের কমিটিতে সফলতার সাথে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বরিশাল জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকলের কাছে তিনি বরিশালের চাঁদমুখ হিসেবে পরিচিত।

বিডি ক্রাইম/ মজিবর রহমান নাহিদ/ ডেস্ক