বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে ঠিকাদার ভিত্তিক বিল্ডিং কনস্ট্রাকশন এ কর্মরত চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬২ জন শ্রমিক ধানকাটা মৌসুম উপলক্ষে নিজ এলাকায় ফিরে যেতে চাইলে বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করে।
আজ (২২এপ্রিল ) বুধবার, বিএমপি ও ঠিকাদার কোম্পানির সহায়তায় শ্রমিকদের শারিরীক দূরত্ব, স্যনিটাইজেশন নিশ্চিত করে রিজার্ভ বাসে বিএমপি’র ব্যানারযুক্ত করে নিজ গৃহের উদ্দেশ্যে ফেরত পাঠানের যথাযোগ্য ব্যবস্থা নেয়া হয়।