• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে মোবাইল কোর্টের অভিযান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯, ১৮:৩৯ অপরাহ্ণ
চরফ্যাশনে মোবাইল কোর্টের অভিযান

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের রুহুল আমীনের নেতৃত্বে চরফ্যাশন বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় এই অভিযান চালান। তিনি ২জনের জরিমানা করেছেন।

জানা যায়, সকাল ১০টা থেকে সদর রোডে অভিযান চালিয়ে সকল অবৈধ দোকান পাট উচ্ছেদ করেন। ব্যবসা প্রতিষ্ঠান ও মটরযানের লাইসেন্স তদরকি করেছেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসের গিয়ে হানা দিয়েছেন। ওই অফিসের অনিয়ম কিছু পায়নি বলে উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, আমাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে। এবং সড়কে কোন লাইসেন্স বিহীন মটরযান চলতে পারবেনা বলেও ঘোষণা প্রদান করেন। এই সময় চরফ্যাশন থানা পুলিশ, ব্যবসায়ী ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।