• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে দূর্যোগ, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনমূরক সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯, ১৯:০১ অপরাহ্ণ
চরফ্যাশনে দূর্যোগ, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনমূরক সভা

চরফ্যাশন উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তে জলবায়ূ পরিবর্তন, দূর্যোগ, বাল্য বিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় যুবসমাজের করণীয় সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টায় সোয়েব চৌধুরীর পরিচালনায় সচেতনমূলক সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদ, সহকারী প্রধান শিক্ষক আঃ সোবহান, সহকরী শিক্ষক তরিকুল ইসলাম, স্থানীয় মো. রুবেল হোসেন, আলী হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, আমরা সমাজ থেকে বাল্য বিবাহ উৎখাত করতে চাই। সকল অভিভাবকগন নিয়ে একাধিকবার বিদ্যালয়ে বৈঠক করেছি ম্যানেজিং কমিটিসহ শিক্ষক একমত পোষণ করেছেন। বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিছন্নতা সুন্দর রাখতে হবে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূরীভূত করার আহবান জানান।