আমির হোসেন চরফ্যাশন ॥
ভোলার চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে প্রত্যন্ত গ্রামগুলোতে বাড়ছে আতংক। কিন্তু সরকারি হাসপাতালে ডেঙ্গু সনাক্তের কোন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় প্রাইভেট ক্লিনিকগুলোতে পরীক্ষার নামে গলাকাটা মূল্য আদায়ের অভিযোগ উঠেছে।
আসন্ন কোরবাণীর ঈদে ঘর মুখি মানুষের অবস্থানে ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা।
চরফ্যাশন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার পর্যন্ত চরফ্যাশনে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
সোম ও মঙ্গলবারে আক্রান্ত ৭ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে । ১৯জন সুস্থ্য হয়ে বাড়ীতে চলে গেছে।
বাকী দের ঢাকা-বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে মঙ্গলবার সর্বশেষ আসলামপুর ইউনিয়নের ৭ম শ্রেণির ছাত্রী মারিয়াকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।
এই সকল রোগিরা ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন শহরে কর্মরত ছিল।
চরফ্যাশন হাসপাতালের টিএইচও ডা. সিরাজ উদ্দিন জানান, চরফ্যাশন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখ পর্যন্ত প্রায় ৫০জন। উপজেলা পরিক্ষার কোন ব্যবস্থা নেই। স্থানীয় কিছু কিছু প্রাইভেট ক্লিনিকে পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
যাদের মধ্যে জন দেশের বিভিন্ন শহরে কর্মরত ছিল। কর্মস্থল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা চরফ্যাশন এসেছে। চরফ্যাশন হাসপাতালে মঙ্গলবার ৭জন মধ্যে ৩জন চলে বাড়ীতে চলে গেছে। ৪জন ভর্তি রয়েছে।