শামীম আহমেদ ॥
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া মাহিলাড়া-ছয়গ্রাম সড়কে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।
বুধবার সকালে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধণ করেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন প্রমুখ।
অপরদিকে বেলা ১২ টারদিকে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে জুলাই মাসের ৩শত ২৬ জন ভিজিডি কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম,ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান সরদার, মোঃ হাসান আল মামুন,নুর আলম সরদার,ইউপি সচিব সৌরভ ভট্রাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন ।