• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গুজব ছড়ানোর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এসপি সাইফুল ইসলাম

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ১৯:২০ অপরাহ্ণ
গুজব ছড়ানোর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এসপি সাইফুল ইসলাম

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় গলাকাটা গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদের সচেতনার জন্য বরিশাল জেলা পুলিশ সুপারের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে থানা পুলিশের উদ্যেগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিপিএম (বার)।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, ছেলেধরা ও গলাকাটা গুজবে কান না দিয়ে কাউকে গলাকাটার সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক স্থানীয় পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। গুজব ছড়ানোর বিরুদ্ধে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেন, মাহমুদ আলম মিঠু, ওসমান গনি, মাসুদ সরদার, লিওনী শিখা ও শাহানাজ পারভীন প্রমুখ।

এসময় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।