ইশরাত মাসুদ, গলাচিপা প্রতিনিধি ॥ সারা দেশের জনসাধারনের ছেলে ধরা আতঙ্ক বিরাজ করায় এবং জনমনে কল্লাকাটা সন্ত্রাসী কার্যক্রমের গুজব এবং পদ্মা সেতু নির্মাণে ছেলে ধরা গুজব প্রতিরোধে পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী গতকাল গলাচিপা উপজেলা সদরে মাইকিং ও ক্যাবল নেটওয়ার্ক (ডিস লাইন) এর মাধ্যমে জনসাধারণকে সচেতনতার জন্য প্রশাসনের গণবিজ্ঞপ্তি দিয়ে গতকাল বুধবার রাত্র থেকে প্রচার অভিযান চালু করেছে।
জেলা প্রশাসকের গণ -বিজ্ঞপ্তিটি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম মাইকিং করে গলাচিপা উপজেলায় প্রচার করে। ছেলে ধরা ও কল্লাকাটা একটি সম্পূর্ণ ষড়যন্ত্রকারীদের একটি গুজব। এ ব্যাপারে জন সাধারণের গুজবে কান না দিয়ে ষড়যন্ত্রকারী ও সন্দেহ ভাজন ব্যক্তিদের প্রশাসন ও পুলিশের নিকট সেপার্দ করার জন্য অনুরোধ করা গেল।
জেলা প্রশাসকের এহেন গণ-বিজ্ঞপ্তি ও ক্যাবল প্রচারে গলাচিপার সর্ব স্তরের সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন অভিভাবক মহল এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন গলাচিপা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে দায়িত্বশীল ভূমিকার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।