• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গলাচিপায় কম্পিউটার বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯, ১৯:৫৫ অপরাহ্ণ
গলাচিপায় কম্পিউটার বিতরণ

ইসরাত মাসুদ, গলাচিপা
গলাচিপা উপজেলা পরিষদের অর্থায়নে গলাচিপা বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা পলিটেকনিক ইনষ্টিটিউটে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান লাভ করার লক্ষ্যে এবং বর্তমান সরকারের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে আজ ৭ জুলাই রবিবার গলাচিপা উপজেলা প্রকৌশলীর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ ৩টি কম্পিউটার (ডেস্কটপ) ও ১টি ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা শ্রমিকলীগের আহ্বায়ক সাবেক ছাত্রলীগ সভাপতি কাওসার তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. ফিরোজ আহমেদ ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আলম হোসেন প্রমুখ। উল্লেখ উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রকৌশলীর বাস্তবায়নে ১ লক্ষ ৭৮ হাজার টাকা বরাদ্দ দিয়ে এই সুবিধা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মু. শাহিন শাহ বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের দেশের শিক্ষা উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষার গুনগত অগ্রগতি ও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সরকার ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহন করেছেন।

তারই ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নের এই প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে এলাকার শিক্ষক ও সুধি এবং রাজনীতি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।