• ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খোলামেলা পোশাকে সৌদি নারী, নিমিষেই ভাইরাল!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৮:০৪ অপরাহ্ণ
খোলামেলা পোশাকে সৌদি নারী, নিমিষেই ভাইরাল!

অনলাইন ডেস্ক ॥ ধীরে ধীরে রক্ষণশীলতার খোলস থেকে বের হচ্ছেন সৌদি নারীরা। এরই এক উদাহরণ মাশায়েল আল-জালাউদ। প্রথাগত পোশাক না পরার মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। ইন্টারনেটে ভাইরালও হয়েছেন।

মাশায়েল আল-জালাউদ (৩৩), মানব সম্পদ ক্ষেত্রে কর্মরত একজন সৌদি মহিলা। তার বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত এক মলে তাকে দেখা যায় প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই। তিনি কমলা রংয়ের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রয়েছেন। মাশায়েলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তার দিকে আশেপাশের মহিলা তাকিয়ে রয়েছেন।

কয়েকজন মহিলা নাকি মাশায়েলকে কোনও সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন। তারা জিজ্ঞেস করেন, আপনি কি খুব জনপ্রিয় কেউ? এক মহিলাতো তাকে মডেল বলেও ভুল করেন। কিন্তু উত্তরে মাশায়েল বলেন, তিনি একজন সাধারণ আরবি মহিলা, যে নিজের মতো বাঁচতে চান।

মাশায়েল একাই নন, বছর পঁচিশের আর এক আরবি মহিলা মানাহেল আল-ওতাইবি-ও এই তালিকায় রয়েছেন। মানাহেল একজন সমাজকর্মী। প্রথাগত আরবি পোশাক ছেড়ে পশ্চিমী পোশাকে রাস্তায় বার হন। তিনি জানিয়েছেন, রিয়াদে তিনি চার মাস প্রথাগত পোশাক ছাড়াই ঘুরছেন। তিনি তার ইচ্ছে মতো পোশাক পরতে চান, যেটা তার ভাল লাগবে, পছন্দ হবে।

আরবে পোশাক নিয়ে কড়াকড়ি কমতে পারে তার ইঙ্গিত মিলেছিল গত বছরই। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন সিবিএস-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পোশাকের বিধি-নিষেধ কমতে পারে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোষাক ইসলামে বাধ্যতামূলক নয়।