• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বরিশালে জাল টাকাসহ আটক-১

কোরবানীর ঈদকে সামনে রেখে বরিশালে সক্রিয় জাল নোটের কারবারিরা

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৭:০১ অপরাহ্ণ
কোরবানীর ঈদকে সামনে রেখে বরিশালে সক্রিয় জাল নোটের কারবারিরা

আসন্ন ঈদকে সামনে রেখে বরিশালে সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা।এসব কারবারিরা বার বার আটক হলেও আইনের ফাঁক ফোকরের কারণে পার পেয়ে যাচ্ছে। ছাড়া পেয়ে আবার শুরু করছে তাদের কারবারি। ফলে বড় উৎসবকে সামনে রেখে আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

বরিশালে এসব জাল নোট ব্যবসায়ীদের গ্রেফতারে মাঠে রয়েছেন প্রশাসন। তারই ধারবাহিকতায় নগরীতে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃত মোঃ ছালাম শেখ (৪০) ঝালকাঠি জেলার পরমহল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে নগরের আমানতগঞ্জ পুলিশ ফাড়ির সামনে থেকে তাকে আটক করে আমানতগঞ্জ ফাড়ি পুলিশ। এসময় আটকৃতের কাছ থেকে পাঁচ শ টাকার মোট সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য টিএসআই আবু বক্কর জানান, সকালে একটি হোটেলে নাস্তা খেয়ে পাঁচ শ টাকার নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয়। সময় তার সাথে থাকা বাকী টাকা গুলো জাল বলে বিবেচিত হলে স্থানীয়রা তাকে ধরে পুলিশ ফাড়িতে নিয়ে আসে।