• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৯:৫৮ অপরাহ্ণ
কুয়াকাটায় তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

কুয়াকাটা প্রতিনিধি ॥ কুয়াকাটায় সংবাদকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণে মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকেলে পর্যটন ইয়ুথ ইন অডিটরিয়ামে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে বেসরকারী সংস্থা এসএসডিপি ও সিকোডার সহযোগিতায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারনণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরণ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএসডিপি’র নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃ তোফায়েল আহমেদ তপু, কুয়াকাটা পর্যটন মোটেল ব্যবস্থাপক সুভাষ চন্দ্র নন্দি, সাংবাদিক ও প্রভাষক এম, জাকির হোসাইন, সাইদুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আঃ মান্নান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কলাপাড়া উপজেলা শাখার সভাপতি গৌতম চন্দ্র হালদার, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, সাংবাদিক মোঃ আল-আমিন প্রমুখ। সভায় কুয়াকাটা ও কলাপাড়ার সংবাদকর্মী সহ ২০জন স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ কারী হিসেবে উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারনণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরণ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতামূলক কাজ করতে হবে বলে।