• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কুয়াকাটার আলীপুর ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস পালন

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯, ২১:০১ অপরাহ্ণ
কুয়াকাটার আলীপুর ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস পালন

কুয়াকাটা প্রতিনিধিঃ

কুয়াকাটার পর্যটন ইউনিয়ন নামে খ্যাত লতাচাপলী ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ লতাচাপলী ইউনিয়ন কর্তৃক সকাল ১০টার দিকে আলীপুর রশিদিয়া হাফেজি, নূরাণী ও এতিমখানা মাদ্রাসা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মুহাম্মাদ আঃ রহিম। শোক সভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ন বক্তব্য দেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনছার উদ্দিন মোল্লা। এ সময় বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস ও উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্র শিক্ষক মোঃ মেহেদী হাসান ও মোঃ মনিরুজ্জান। অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ জামে মস্জিদের কেন্দ্র শিক্ষক মাওঃ মোঃ হান্নান।