• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি’র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯, ১৮:২৩ অপরাহ্ণ
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি’র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ভবন নির্মাণের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.মহিবুবুর রহমান এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় ব্যবসায়ী সমিতি’র সভাপতি দিদার উদ্দিন মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আলহাজ্ব মো.মহিবুবুর রহমান এমপি।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল হাওলাদার, ব্যবসায়ী সমিতি’র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী। অনুষ্ঠান সঞ্চলয়না করেন ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার।

ব্যবসায়ী সমিতি’র ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলাপাড়া পৌর শহর সকল শ্রেনীর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।