• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৯:০৬ অপরাহ্ণ
কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কলাপাড়া প্রতিনিধি ॥

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‌্যালী‌ বের হয়ে কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলায় কর্মরত শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।