• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, দূর্ভোগ লাঘবে মেয়র নিজেই হলেন পাম্প অপারেটর

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ২০:০০ অপরাহ্ণ
কলাপাড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, দূর্ভোগ লাঘবে মেয়র নিজেই হলেন পাম্প অপারেটর

কলাপাড়া প্রতিনিধি॥ চাকুরী জাতীয়করণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অন্দোলনে। এ কারণে পৌরবাসীর নাগরিক সুবিধা যাতে বিঘ্নিত না হয় এবং দূর্ভোগে না পড়ে এজন্য সকাল থেকে ব্যস্ত সময় কাটিয়েছেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

রোববার সকালে বিদ্যুত না থাকায় পৌরবাসী যাতে পানি সমস্যায় না পড়ে এজন্য ইঞ্জিন রুমে ঢুকে মেয়র নিজেই মটার চালু করে পানি উত্তোলন করে পানি সরবরাহ সঞ্চালন লাইন সচল রাখেন। এতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা অন্দোলনে থাকলেও মেয়রের আন্তরিকতায় পৌরবাসী নিরবচ্ছিন্ন পানি পেল। মেয়র এ আন্তরিকতায় খুশি কলাপাড়া পৌরবাসী।

এ ব্যাপারে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌরবাসী যাতে দূর্ভোগে না পড়ে এজন্য তালাবদ্ধ মটার রুম খুলে তিনিই মটার চারুলু করে পানি সঞ্চালন লাইন সচল রেখেছেন। পৌর কর্মচারীদের যতোদিনই আন্দোলন চলুক না কেন পৌরবাসীর সব ধরনের সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান।