কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
আজ সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পৌর সভার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পৌর সচিব মাসুম বিল্লাহ । তিনি বলেন, সরকার বাজেট ঘোষণা করলেও সেই বাজেটে আমাদের দাবির বিষয়ে কোন প্রতিফলন নাই। পৌর সার্ভিস এ্যসোসিয়েশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কতৃক নির্ধারিত এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এসময় পৌর সভার সকল কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।