• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯, ১৬:৪৩ অপরাহ্ণ
কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার উদ্যোগে দুই শতাধিক প্রতিবন্ধী ও দুঃস্থ্যদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ খাবার বিতরণ করেন।

এছাড়া কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে কলাপাড়া পৌর শহরে শোকর‌্যালি বের হয়। র‌্যালি শেষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, দোয়া-মোনাজাত ও দুস্থ্যদের মধ্যে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।