কুয়াকাটা প্রতিনিধি ॥
কলাপাড়ায় বেকার যুবক/যুবতীদের আত্ম কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৩দিন ব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে। উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন অডিটরিয়ামে ৩দিন ব্যাপী (২৬-২৮ আগস্ট-২০১৯) মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণটি সোমবার সকালে শুরু হয়ে বুধবার সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র মোঃ ওয়াহিদুজ্জামান, প্রশিক্ষক মোঃ ফেরদৌস বাবু সহ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫জন প্রশিক্ষণার্থী বৃন্দ।