• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
কলাপাড়ায় আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

তানজিল জামান জয়, কলাপাড়া ॥ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণ করা হয়েছে। সোমবার বিকেলে এ কমিটি গঠিত হয়।

এক বিশেষ জরুরি সভায় গঠিত এ কমিটির আহ্বায়ক হয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান মহিব।

১৩ সদস্যের এ কমিটির অন্যান্যরা হলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব তালুকদার, আলহাজ সুলতান মাহমুদ, ড. শহীদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, আঃ মালেক আকন, উপাধ্যক্ষ শহীদুল আলম, অধ্যাপক মঞ্জুরুল আলম, মো. মঞ্জুরুল ইসলাম ও প্রভাষক ইউসুফ আলী।