• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ২০:১০ অপরাহ্ণ
এবার অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড

অনলাইন ডেস্ক ॥ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাকড হয়েছে।

এই আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারও কাছে গেলে বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুতই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।