• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে নারী নির্যাতন,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধ করনীয় শীর্ষক ক্যাম্পেইন

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ২০:৫৮ অপরাহ্ণ
উজিরপুরে নারী নির্যাতন,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধ করনীয় শীর্ষক ক্যাম্পেইন

উজিরপুর প্রতিনিধি ॥

বরিশালের উজিরপুর উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, যৌন নির্যাতন, ইভটিজিং প্রতিরোধ করনীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ জুলাই রবিবার বেলা ১১টায় উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাদিকুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য শিশির কুমার পাল,জাইকা প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেন প্রমূখ।

এ ছাড়াও বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার, বিদ্যুতসায়ী সদস্য জেলাল হক রাড়ী। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান সকল শিক্ষার্থীদের মাঝে বাল্য বিবাহ মুক্ত, নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন। এ ছাড়াও ১০টি স্কুলে একই ভাবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।