• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সভাপতি জাকির হাওলাদার, সম্পাদক জাকির সিকদার

উজিরপুরে ধামসর বাজার কমিটির নির্বাচন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১৯:০৫ অপরাহ্ণ
উজিরপুরে ধামসর বাজার কমিটির নির্বাচন

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর বাজার কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী জাকির হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী জাকির সিকদার।

২০ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.আই মেহেদী হাসান মিলন। উপস্থিত ছিলেন এসআই তরুন।

প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাইকেল পান্ডেসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ভোট গণনা শেষে ধামসর বাজার কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাকীর হোসেন সিকদার,

সহ-সভাপতি মোঃ ইউনুস হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর খলিফা,কোষাধ্যক্ষ আব্দুর রহমান হাওলাদার, প্রচার সম্পাদক ইয়াকুব হাওলাদার, কার্যকরী সদস্য মিরাজুল ইসলাম নির্বাচিত হন। ৩ বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী।