উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বৃহষ্পতিবার সকাল ১০ টায় একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন
পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, উজিরপুর খামার ব্যবস্থাপক শংকর লাল গাইন প্রমূখ। আগামী ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
“মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেন্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত, ফরমালিক বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজ, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
পরে উজিরপুর কালির বাজার এলাকায় সন্ধ্যা নদীতে ১ শত কেজি রুই ও কাতলা মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ বিভিন্ন অতিথি বৃন্দ।