• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১, ১৯:১৯ অপরাহ্ণ
উজিরপুরে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত

উজিরপুর প্রতিনিধিঃ “আমরা কণ্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জাতীয় কণ্যাশিশু দিবস।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।

উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, মৎস্যা কর্মকর্তা শিমুল পাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।

এসময় বক্তারা কণ্যাশিশুদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে সকলকে সোচ্চার ও সচেতন হওয়ার আহবান জানান।