• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নাজমুল হক মুন্না॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করেছে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। (৯ ডিসেম্বর)মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, র‌্যালি ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ–এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অদম্য নারী ও পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহীদ রুমানা মিতু, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরাও অংশ নেন।

কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রে সফল অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।