• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

ঈদের অপর্ণার নাটকের স্যুটিং বরিশালে

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ১৬:১৭ অপরাহ্ণ
ঈদের অপর্ণার নাটকের স্যুটিং বরিশালে

আগামী ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিত হয়েছে একটি বিশেষ টেলিফিল্ম ‘চিনি বাবা’। মঈনুল খানের গল্প ও চিত্রনাট্যে সরদার রোকনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।

এর আগে সরদার রোকনের পরিচালনায় অপর্ণা ‘বিকেল কিনে রাখি’, ‘রহস্য জনক’, ‘বিপন্ন বালিকা’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে আনিসুর রহমান মিলন ও অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিম, আমিন আজাদ, মুকুল সিরাজ, তমাল মাহবুব, জিয়াউল হক মাসুদ, জাহাঙ্গীর আলম, ওপেলিয়া, খালিদ মাহমুদ, আমানুল হক হেলাল, শাহেদ। এরই মধ্যে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘এর আগেও রোকন ভাইয়ের বেশকিছু ভালো গল্পের নাটকে কাজ করেছি। এ নাটকটির গল্পটা অন্য রকম।’ নির্মাতা নাটকটি নিয়ে বলেন, ‘নাম শুনলেই মনে হতে পারে, এটি একটি কমেডি ঘরানার নাটক। কিন্তু মূল বিষয় হলো ভেজাল আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত টাকা বানানোর নেশায় অনেকেই অনৈতিক ও সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এই বিষয়টিই টেলিফিল্মে তুলে ধরা হয়েছে।’

আগামী ঈদের তৃতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচার হবে।

এদিকে অপর্ণা এ মুহূর্তে বরিশালে শুটিং করছেন আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে একটি ঈদ নাটকের। আগামীকাল ঢাকায় ফিরে শুরু করবেন রেদওয়ান রনির ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ নাটকের কাজ।