• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ইন্দুরকানীতে চুরি করার অভিযোগে গৃহবধুর চুল কর্তন ৩জন গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৬:৫১ অপরাহ্ণ
ইন্দুরকানীতে চুরি করার অভিযোগে গৃহবধুর চুল কর্তন ৩জন গ্রেফতার

ইন্দুরকানীতে চুরি করার অভিযোগে গৃহবধুর চুল কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার চর টেংরাখালী এলাকার রফিকুলের স্ত্রী সাজেদা বেগম কে ডিম চুরির অভিযোগ এনে একই এলাকার তাইমুন বেগম, মিথি ও বিউটি সাজেদা বেগমের চুল কেটে দেয়। এ সময় সাজেদা বেগম চিৎকার করলে এলাকারবাসী তাকে উদ্ধার করে। পরে শুক্রবার রাতে ইন্দুরকানী থানায় সাজেদা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

সাজেদা বেগম জানান, আমার স্বামী একজন দীন মজুর আমরা উভয় পরিশ্রম করে সংসার চালায়। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার ঘরের ঢুকে আমাকে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়।

ইন্দুরকানী থানার ওসি জানান, মামলার আসামি তাইমুন(৫৫)মিথী (২৫) ও বিউটি (৩৫) তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া আসামীদের সঙ্গে ছোট ছোট তিনটি সন্তান সহ কোর্টে প্রেরণ হয়েছে।