লালমোহনে সদ্য প্রয়াত হাজী নূরুল ইসলাম চৌধুরী সাহেবের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডাঃআজাহার উদ্দীন ডিগ্রি কলেজ ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি গর্বিত হই যখন ভাবি আমি একজন ধর্মভীড়ু পিতার সন্তান।
আমার পিতার কাছ থেকেই ধর্ম কর্ম রাজনীতির উৎসাহ পেয়েছি। শুনেছি বঙ্গবন্ধুর জীবন ইতিহাস। আমার বাবা সব সময়ই চেষ্টা করেকরেছেন আল্লাহর পথে চলতে। আমার বাবার আর্দশ বুকে ধারন করে আজ এ পর্যন্ত এসেছি। পৃথক শোক সভায় ইউনিয়ন যুবলীগ আহবায়ক শাহীন মাতাব্বর ও কলেজ গর্ভনিং বোর্ডির সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।