আমতলী প্রতিনিধি ॥
আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাটে অবস্থিত ইউনিয় পরিষদের হল রুমে বৃহস্পতিবার সকাল ১০টায় এক বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংস্থা সুইসকন্ট্যাকট এর সহযোগিতায় আস্থা প্রকল্পের মাধ্যমে এনএসএস এ বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে। ডা. একরামুল কবির ও ডা: রেজাউল করিমসহ ৪ জন প্যারামেডিকস সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত আগত রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন।
এ ক্যাম্পে ২শ’ দরিদ্র নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। ক্যাম্পের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সুইসকন্ট্যাকট এর প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন।