• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৮:৪৫ অপরাহ্ণ
আমতলীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের খলিল গাজীর দের বছরের শিশু পুত্র ্ইয়াসিন মঙ্গলবার সকালে পুকুরে পড়ে মারা গেছে।

জানাগেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের খলিল গাজীর দের বছরের শিশু পুত্র ইয়াসিন মঙ্গলবার সকালে বাড়ীর সবার অজান্তে পুকুরে পরে যায়। শিশুকে না পেয়ে স্বজনা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। ঘন্টাখানেক পরে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষনা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা গৌরাঙ্গ হাজরা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।