• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আমতলীতে এক ওষুধ কোম্পানীর এড়িয়া ম্যানেজার করোনায় আক্রান্ত, বাড়ী লকডাউন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ
আমতলীতে এক ওষুধ কোম্পানীর এড়িয়া ম্যানেজার করোনায় আক্রান্ত, বাড়ী লকডাউন

আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানীন এড়িয়া ম্যানেজার মিজানুর রহমান (৪০) নামে এক জন করোনায় আক্রন্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাতবাগিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে চাকুরীর কারনে সে আমতলী পৌরসভার ৫ নংওয়ার্ডের প্রাণী সম্পদ হাসপাতাল সড়কের শহীদ তালুকদারের ভাড়া বাসায় হোম আইশোলেশনে রয়েছে।

বুধবাার সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানাজানি হলে ওই ওয়ার্ডের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্তের বাড়ী লকডাউন করে দিয়েছে প্রশাসন।

জানা গেছে, মিজানুর রহমান আমতলী উপজেলায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানীন এড়িয়া ম্যানেজার হিসেবে দীর্ঘ দিন ধরে চাকুরী করে আসছে। গত ১৯ এপ্রিল জ্বর নিয়ে ডা. শাহাদৎ হোসেনের ব্যাক্তিগত চেম্বার হাসিনা ডায়াগনিস্টিক সেন্টারে যান। করোনা সন্দেহে পরের দিন ২০ এপ্রিল মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এ পাঠিয়ে দেয়। বুধবার সন্ধ্যায় তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। প্রতিবেদনে তার করোনায় বলে উল্লেখ করেন। বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে ওই এলঅকার মানুষের মাধ্যে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে মিজানুর রহমান ভাড়া বাসায় হোম আইশোলেশন চিকিৎসা নিচ্ছেন।

আমতলী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, করোনায় আক্রান্ত মিজানুর রহমানকে তার ভাড়া বাসার হোম আইশোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ১৯ এপ্রিল মিজানুর রহমান জ্বর নিয়ে ডা. শাহদৎ হোসেনের শরনাপন্ন হন। তার শরীরের করোনার আলোমত থাকার সন্দেহে পরের দিন সোমবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিবেদন পেয়েছি। এর আগে আমতলীতে ৩ জন করোনায় আক্রান্ত হন। ১ জন মারা যান এবং আরো ২ জন চিকিৎসাধীন আছেন। এ নিয়ে আমতলীতে ৪ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রাক্ত হয়েছে । করোনা ভাইরাশে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর পর বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। বর্তমান আমতলী উপজেলা লকডাউন অবস্থায় রয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, আক্রান্তের বাড়ীসহ আশপাশের ৫টি ঘড় লকডাউন করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।