• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আবারো জেএমবির সক্রিয় সদস্য আটক করলো বরিশাল র‌্যাব

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৪:৩৩ অপরাহ্ণ
আবারো জেএমবির সক্রিয় সদস্য আটক করলো বরিশাল র‌্যাব

বিডি ক্রাইম ডেস্ক ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির এক সক্রিয় সদস্যকে আকট করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে মাদারীপপুর জেলার শিবচর এলাকা থেকে জেএমবি সদস্য মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে ইব্রাহীম ওরফে খলিলুল্লাহ (৩২) কে আটক করে র‌্যাব।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৮এর সদর দপ্তর (রুপাতলী) থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে জেএমবি’র দাওয়াতী শাখার একজন সদস্য। ২০০৯-১০ সালে ঢাকার মোহাম্মদপুর থেকে দাওরা পাশ করে এবং পরবর্তীতে দাওরা হাদিসে অধিকতর লেখাপড়া করেন তিনি।

শিবচর পাচচর এলাকায় স্থানীয় মসজিদে ইমামতি ও পরবর্তীতে নারায়নগঞ্জ এবং ঢাকাতে সুতার ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে। ২০০৯ সালে ছাত্র থাকাকালীন সময়ে জসীমউদ্দীন রহমানীর সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থী কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং এ সময় থেকেই দাওয়াতী কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যায়।

২০১৫ সালের শুরুতে সে তরিকুল ইসলাম@সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য সিলেট, চট্রগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে বলেও জানা যায়।

গ্রেফতারকৃত মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব আরও জানায তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৮ তৎপর রয়েছে।