স্টাফ রিপোর্টার ॥
আজ ১৯ আগস্ট সোমবার দুপুর ১২টায় নগর ভবন সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিভিন্ন ওয়ার্ডের বয়স্কদের মাঝে ভাতা বই বিতরন করবেন।
সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮- ১৯ অর্থ বছরের বরিশাল মহানগর বিভিন্ন ওয়ার্ডের বয়স্ক ভাতা প্রাপ্ত সুবিধাভোগী প্রবীনের মাঝে ভাতা বই বিতরন করা হবে।
যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।