• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯, ২০:৪৫ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে অভিমান করে এক স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা।

মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের শহিীদ হাওলাদারের ছেলে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আরমান হাওলাদার (১৫) মঙ্গলবার তার পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের লোকজন আরমানকে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করে।