শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যেগে মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যেগে উপজেলার বাগধা বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেনের পরিচালনায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও গৌরনদী সার্কেল কর্মকর্তা আঃ রব হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, ওসি(তদন্ত) নকিব আকরাম হোসেন, এসআই নাসির উদ্দিনসহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার এই উপজেলা থেকে মাদক, ইভটিজিং মুক্ত করার লক্ষে এবং বাল্য বিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন গনসচেতনতা মুলক বক্তব্য রাখেন।
তিনি বলেন সুস্থ সমাজ গঠনের জন্য উল্লেখিত বিষয়ে সবার সচেতন হতে হবে তা না হলে সুস্থ-সুন্দর সমাজ গঠন এবং সঠিক নাগরিক সেবা প্রদান ব্যাহত হবে।