• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গ্রেফতার-১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৮:৩৪ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গ্রেফতার-১

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মাজেদ ফকিরের ছেলে নিজাম ফকির (৪০)কে বুধবার রাতে অভিযান চালিয়ে এসআই জসিম উদ্দিন গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নিজাম মারামারি মামলার পলাতক আসামী। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত নিজামকে আদালতে প্রেরণ করা হয়েছে।