• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় – এমপি মুকুল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৫:১৯ অপরাহ্ণ
আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় – এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি’র বক্তব্য এমপি মুকুল বলেন, আ’লীগ সরকার উন্নয়নের সরকার। যখনই আ’লীগ ক্ষমতায় আসে অবকাঠামো উন্নয়ন সহ দেশ অনেক দূর এগিয়ে যায়। যখনই বিএনপি-জামায়েত জোট ক্ষমতায় আসে তখনই দেশ দূর্নীতি আর লুটপাট চলে। তিনি আরোও বলেন, বর্তমান সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছে। কোন ষড়যন্ত্র করে কোন অপশক্তি আ’লীগ সরকারের এ উন্নয়ন কে বাঁধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভোলা এলজিডি নির্বাহি প্রকৌশল আ: রজ্জাক, এলজিডি উপজেলা প্রকৌশলী গাইন কুমার প্রমূখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আবদুল্লা আল মামুন।

উল্লেখ্য, এলজিডি’র বাস্তবায়নে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্সের ৫ তলা ভবন নির্মান করা হবে।